জবাবে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “সারাদেশেই সব মানুষের জন্য আতঙ্ক ও উদ্বেগের বিষয় যে সহিংসতা চলছে এবং ক্রমাগতভাবে তা বাড়ছে। সহিংসতা বন্ধ হওয়ার কোন নিশানা দেখা যাচ্ছেনা। উভয় রাজনৈতিক শক্তিই এ পরিস্থিতি সৃষ্টির জন্য দায়ী”।
রাশেদা কে চৌধুরী বলেন, “সংকটটা রাজনৈতিক। দেশের সাধারণ মানুষ এ সংকট তৈরি করেনি। এটা রাজনৈতিক সংকট আর তাই রাজনৈতিক ভাবেই এর সমাধান করতে হবে। দু প্রধান রাজনৈতিক দলের কাছে আমাদের প্রত্যাশা রয়েছে, আর তা হলো- আমরা স্বাভাবিক জীবন ও স্বাভাবিক মৃত্যুর অধিকার চাই”।
No comments:
Post a Comment